সারাহ রিসোর্টে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যুর ঘটনায় মদ সরবরাহকারী জাহিদকে নিকুঞ্জ থেকে গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৯৪০ বার পড়া হয়েছে
গাজীপুরের সারাহ রিসোর্টে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যুর ঘটনায় মদ সরবরাহকারী জাহিদ মৃধাকে নিকুঞ্জ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
দুপুরে ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২৮ জানুয়ারি এশিয়াটিক মার্কেটিং কোম্পানীর ৪৩জন কর্মকর্তার একটি দল ঘুরতে আসে সারাহ রিসোর্টে। ৩০ জানুয়ারি বিষাক্ত মদ পান করায় ১৬জনকে অসুস্থ অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যায়। এ ঘটনায় শ্রীপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এরপর মামালাটি তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা পুলিশ।এ ঘটনায় রিসোর্টের কোন কর্মকর্তা জড়িত আছে কি-না তদন্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।


























