০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫২৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার সাকিবুল আলম ভূঁইয়া।

তিনি বলেন, জানমালের নিরাপত্তার স্বার্থে ২৭৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৯ জনের পরিচয় যাচাই চলছে। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

তালিকা যাচাই করে ২৪৯ জনকে মুক্তি

থানা পুলিশের একটি সূত্র জানায়, জাসদ কার্যালয় থেকে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে শনিবার সন্ধ্যার পর থেকেই তদবির শুরু হয়। পরে রাতে দলটির নেতারা প্রয়োজনীয় কাগজপত্র ও নেতা-কর্মীদের একটি তালিকা নিয়ে আসেন।

পুলিশ ওই তালিকা ও সংশ্লিষ্টদের পরিচয় যাচাই করে ২৪৯ জনকে ছেড়ে দেয়। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে বয়োবৃদ্ধরাও ছিলেন।

আটকদের মধ্যে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যও ছিলেন। পরে তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একসময় জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান

এর আগে শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশ জানিয়েছিল, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়ে নাশকতা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানের পর কার্যালয় থেকে বিপুলসংখ্যক ব্যক্তিকে হেফাজতে নেয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, জাসদ, আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের সদস্যরা সেখানে একত্রিত হয়েছেন—এমন তথ্য পাওয়া গিয়েছিল।

কারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন, তা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল পুলিশ।

জাসদের দাবি, চলছিল কেন্দ্রীয় প্রতিনিধি সভা

তবে পুলিশের বক্তব্যের সঙ্গে ভিন্নমত জানিয়েছে জাসদ। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ওই সময় তাদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলছিল। সভা আয়োজনের আগে পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল বলেও দাবি করেছে দলটি।

এদিকে পুলিশ হেফাজতে থাকা বাকি ২৯ জনের পরিচয় যাচাই শেষ হওয়ার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

আপডেট সময় : ০১:১৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬