সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৭০৭ বার পড়া হয়েছে
অসুস্থ্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তুরস্ক থেকে বাংলাদেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়লে রোববার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার সিএমএইচ হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীকে। বর্তমানে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান তিনি। গত ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এরপর, তুরস্ক সফরে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি।


























