শিক্ষার্থীরা এখন অতীতের তুলনায় মেধা, মনন এবং জ্ঞানে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৭১৯ বার পড়া হয়েছে
শিক্ষা পাঠ্যক্রমের নতুনত্বে শিক্ষার্থীরা এখন অতীতের তুলনায় মেধা, মনন এবং জ্ঞানে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অন্যদিকে বিরোধী দলের সদস্যরা দাবি করেছেন, অবকাঠামো উন্নয়ন হলেও শিক্ষার গুণগতমান বাড়েনি। সংসদে আলোচনায় এসব কথা বলেন তারা।
পিরোজপুরে বঙ্গবন্ধুর নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আনা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২২’ সংসদে পাসের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিলের ওপর জনমত জরিপ ও সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যরা মান বৃদ্ধি না পাওয়াসহ শিক্ষা ক্ষেত্রের নানা সমস্যার কথা তুলে ধরেন।
উপাচার্যদের নানামুখী মন্তব্যের সমালোচনা করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এসব বিষয়ে জবাব দেন শিক্ষামন্ত্রী। বলেন, ঢালাওভাবে বললে হবে না।
পরে কণ্ঠভোটে বিলটি সংসদে পাস হয়।
















