র্যাবের ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
- আপডেট সময় : ০৩:৩৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
রেপিড অ্যাকশন ব্যাটিলয়ন-রেবের ওপর নিষেধাজ্ঞা দৃঢ়ভাবে পুনর্বিবেচনার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রেবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরে সন্ত্রাসবাদ ও গুরুতর অপরাধ মোকাবিলায় রেব গঠনের প্রেক্ষাপট ব্যখ্যা করেন।
বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র রেবকে প্রশিক্ষণ দেয় এবং সংস্থাটিকে এফবিআইয়ের সঙ্গে তুলনা করা হয়। নিষেধাজ্ঞার কারণে রেবের কার্যক্রম অসুবিধার সম্মুখীন হচ্ছে উল্লেখ করে মার্কিন সরকারকে দৃঢ়ভাবে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এসময় ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্বিবেচনার ক্ষেত্রে অন্যান্য উন্নয়ন সহযোগীদের মতো বাংলাদেশকে সাহায্য করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন ইস্যুতে নুল্যান্ড তার সরকারের অবস্থান তুলে ধরেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংঘাত আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারি সংলাপে যোগ দিতে ঢাকায় এসেছেন মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।


















