রাজপথের আন্দোলনেই সরকারের পতন হবে : গয়েশ্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৭৪১ বার পড়া হয়েছে
রাজপথের আন্দোলনেই সরকারের পতন হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় একথা বলেন তিনি। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারে গঠন করতে হবে। জনগণের অধিকার আদায়ে মাঠে নামতে নেতাকর্মীদের আহবান জানান তিনি। নিউমার্কেট ঘটনায় চক্রান্তমূলকভাবে বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে সমাবেশের আয়োজন করে ঢাকা কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা।


























