রমজানকে সামনে রেখে ২৪ ঘন্টা ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে: শিল্পমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
রমজানকে সামনে রেখে ২৪ ঘন্টা ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, খাদ্যে ভেজালকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভোগ্য ও নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের জন্য ইতিমধ্যে সেল গঠন করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া, ঢাকা মহানগরীসহ সারাদেশে রেব, ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন এলাকায় পুলিশের মাধ্যমে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআইয়ের কর্মকর্তারা সার্বক্ষণিক সহযোগিতা করবেন বলে জানান, মন্ত্রী।


























