রংপুর ও নেত্রকোণায় দুইজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
রংপুর ও নেত্রকোণায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রংপুরে কলেজ ছাত্রী ইশরাত জাহান মীম হত্যাকান্ডের মামলায় সুরতহাল প্রতিবেদনের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানমের উপস্থিতিতে কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নেত্রকোনার কলমাকান্দায় ফারজানা আক্তার ইজা নামে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কৈলাটী ইউনিয়নের বীর সিদলী গ্রামের নিজ বাড়ির গোয়াল ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।


























