০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ, মোস্তাফিজদের ম্যাচ কবে ও কখন?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১৫৩৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি-টোয়েন্টি)-এর পঞ্চম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২১ নভেম্বর শুরু হবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স ও গতবারের রানার্সআপ এমআই এমিরেটস।

এবারের আইএলটি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলবেন পেসার মুস্তাফিজুর রহমান। গত আসরের মতো এবারও তিনি প্রতিনিধিত্ব করবেন দুবাই ক্যাপিটালসের।

২১ নভেম্বর শুরু, ফাইনাল ২০ ডিসেম্বর

ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রুপ পর্বে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। ফলে গ্রুপ পর্বে মোট ম্যাচ হবে ৩০টি।

পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল জায়গা করে নেবে প্লে-অফে। চার ম্যাচের প্লে-অফ পর্ব শেষে আগামী ২০ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

দুবাই ক্যাপিটালসে থাকছেন মোস্তাফিজ

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মুস্তাফিজুর রহমান। ৮ ম্যাচে তিনি শিকার করেছিলেন ১৫ উইকেট। তার কার্যকর বোলিং পারফরম্যান্সের কারণেই নতুন মৌসুমেও তাকে দলে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার রোভম্যান পাওয়েল। নতুন করে দলটিতে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ।

মোস্তাফিজদের ম্যাচ কবে ও কখন?

দুবাই ক্যাপিটালসের গ্রুপ পর্বে মোট ১০টি ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী সূচিটি হলো—

  • ২২ নভেম্বর: দুবাই ক্যাপিটালস বনাম আবুধাবি নাইট রাইডার্স — রাত ১০টা
  • ২৫ নভেম্বর: দুবাই ক্যাপিটালস বনাম ডেজার্ট ভাইপার্স — রাত ১০টা
  • ২৭ নভেম্বর: শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস — রাত ১০টা
  • ২৮ নভেম্বর: গালফ জায়ান্টস বনাম দুবাই ক্যাপিটালস — রাত ১০টা
  • ২ ডিসেম্বর: দুবাই ক্যাপিটালস বনাম এমআই এমিরেটস — রাত ১০টা
  • ৬ ডিসেম্বর: ডেজার্ট ভাইপার্স বনাম দুবাই ক্যাপিটালস — রাত ১০টা
  • ৮ ডিসেম্বর: দুবাই ক্যাপিটালস বনাম শারজাহ ওয়ারিয়র্স — রাত ১০টা
  • ১০ ডিসেম্বর: দুবাই ক্যাপিটালস বনাম গালফ জায়ান্টস — রাত ১০টা
  • ১৩ ডিসেম্বর: এমআই এমিরেটস বনাম দুবাই ক্যাপিটালস — বিকেল ৫টা ৩০ মিনিট
  • ১৪ ডিসেম্বর: আবুধাবি নাইট রাইডার্স বনাম দুবাই ক্যাপিটালস — রাত ১০টা

বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য তাই এবারের আইএলটি-টোয়েন্টিতে বাড়তি আকর্ষণ থাকছে মুস্তাফিজুর রহমানকে ঘিরে। গত আসরের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে নতুন মৌসুমেও বল হাতে তিনি আলো ছড়াতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ, মোস্তাফিজদের ম্যাচ কবে ও কখন?

আপডেট সময় : ০১:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬