যুদ্ধের কারণে দেশে জিনিসপত্রের দাম বাড়লেও নিয়ন্ত্রণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
যুদ্ধের কারণে দেশে জিনিসপত্রের দাম বেড়েছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনিময় করলে ছাড় না দেয়ার হুঁশিয়ারি দেন তিনি। ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনের সময় এ সব কথা বলেন প্রধানমন্ত্রী। পানি ও অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করে নতুন ভবন ও শিল্প কারখানা নির্মাণের নির্দেশও দেন তিনি।
আগুন কিংবা প্রাকৃতিক দুর্যোগে মানুষকে জরুরি সেবা দিতে সারাদেশে নতুন করে ৪০ টি ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশে মোট ফায়ার সার্ভিসের সংখ্যা দাঁড়ালো ৪৯৬টি। এছাড়া আগামী জুনে আরো ৫৫টি ফায়ার স্টেশনের কাজ শেষ হবে বলে জানান প্রধানমন্ত্রী।
রাজধানীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ভবন কিংবা শিল্পকারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চত করতে হবে।সিংকঃ পিএম।
জিনিষপত্রের দাম বাড়িয়ে যারা অনিময় করবে তাদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারী দেন প্রধানমন্ত্রী।
যে কোন উন্নয়ন কর্মকাণ্ডে জলধার রাখার বিষয়টি নিশ্চিতের পাশাপাশি ফায়ার ফাইটারদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
















