মোটরসাইকেলে তেল নেয়াকে কেন্দ্র করে ময়মনসিংহ ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
- আপডেট সময় : ১০:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৮২৯ বার পড়া হয়েছে
মোটরসাইকেলে তেল নেয়াকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক সপ্তাহের জন্য কলেজের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেয়া হয়েছে।
শনিবার সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এরআগে শুক্রবার রাত ৯টার দিকে কলেজ ছাত্রাবাসে সংঘর্ষের সূত্রপাত হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ নাজমুল আলম খান জানান, সংঘর্ষে আহত মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত শিক্ষার্থী হামিদুর ময়মনসিংহ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।



























