বিদেশি সবজি ক্যাপসিক্যাম চাষে আগ্রহ বাড়ছে রাজবাড়ীতে
- আপডেট সময় : ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে বিদেশি সবজি ক্যাপসিক্যাম চাষে আগ্রহ বাড়ছে। ব্যতিক্রমী স্বাদের এ সবজি চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন অনেকেই। উদ্যোক্তা হিসেবে কৃষিকে বেছে নিতে আগ্রহীদের জন্যে ক্যাপসিক্যাম চাষ আদর্শ হতে পারে বলে মনে করে কৃষি বিভাগ।
ক্যাপসিক্যাম চাষ করে সফল হয়েছেন রাজবাড়ী শহরের বাসিন্দা শহিদুল ইসলাম। রেস্টুরেন্ট ব্যবসায়ী শহীদ ২০১৯ সালে এক বিঘা জমিতে এই সবজি চাষ করেন। এতে খরচ হয় পৌনে দু’লাখ টাকা। প্রথম বছরেই সাফল্য পান তিনি। নিজের রেস্টুরেন্টের চাহিদা মিটিয়ে, বিক্রি করেন সাড়ে চার লাখ টাকার ক্যাপসিক্যাম।
ঢাকাসহ দেশের ১৬টি জেলায় রপ্তানি হচ্ছে রাজবাড়ীর ক্যাপসিক্যাম। সালাদের জন্য আদর্শ এই সবজি, তরকারি হিসেবেও খাওয়া যায়।ক্যাপসিক্যামের আবাদ নতুন প্রজন্মকে কৃষিতে উৎসাহিত করছে বলে মনে করে, কৃষি বিভাগ। পুষ্টি সমৃদ্ধ এই সবজি চাষে তরুণ উদ্যোক্তাদের আগ্রহ, কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে আশা করে, সংশ্লিষ্টরা।

























