০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের আয়োজনে বদল, গুরুত্ব পাচ্ছে ব্যক্তিত্ব ও নিজস্ব গল্প

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫২৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রিমিয়াম ওয়েডিং ও লাইফস্টাইল শপিং প্ল্যাটফর্ম এমিরা আয়োজন করেছে বিশেষ প্রি-লঞ্চ কনভারসেশন সিরিজ ‘দ্য এমিরা স্পটলাইট’। রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সেলেস্টিয়াল হলে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিয়ে ও লাইফস্টাইল শিল্পের বিভিন্ন খাতের উদ্যোক্তা, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও সৃজনশীল পেশাজীবীরা অংশ নেন।

এমিরা প্রতিষ্ঠা করেছেন তিন নারী উদ্যোক্তা—তানাজ্জুল আয়মান পূর্ণি, শাহরীন মাহিউদ্দিন ও মাইশা আলী। প্রচলিত খুচরা বিক্রয় ও প্রদর্শনীর বাইরে বাংলাদেশে অভিজ্ঞতাভিত্তিক ও আধুনিক প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই তারা এমিরা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির নাম নেওয়া হয়েছে ‘লোটাস এমিরা’ থেকে। একই সঙ্গে এটি নারী নেতৃত্ব ও ক্ষমতায়নের ভাবনাকেও তুলে ধরে।

মূল এমিরা প্রদর্শনীর আগে আয়োজন করা হয় ‘দ্য এমিরা স্পটলাইট’। আগামী ২ ও ৩ অক্টোবর ২০২৬ ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে মূল এমিরা প্রদর্শনী।

বিয়ে নিয়ে চারটি গুরুত্বপূর্ণ আলোচনা

এশা রুশদির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে চারটি প্যানেল সেশনে আধুনিক বিয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে বিয়ের পরিকল্পনা, সাজসজ্জা, ফ্যাশন, সৌন্দর্যচর্চা ও আনুষঙ্গিক নানা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।

মেকআপ ও সৌন্দর্যচর্চা বিষয়ক প্যানেলে অংশ নেন নাভিন আহমেদ, পিঙ্কি পেয়া, মায়েশা আস্মিতা, নাহিলা হেদায়েত ও নেরিসা নাশিন। তারা বিয়ের আগে কনের প্রস্তুতি, সর্বশেষ মেকআপ ট্রেন্ড এবং আধুনিক সাজের সঙ্গে কনের নিজস্ব স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বিয়ের দিন মেকআপ শিল্পীদের সামনে আসা বিভিন্ন চ্যালেঞ্জও উঠে আসে।

ইভেন্ট ও ডেকোরেশন প্যানেলে সানাহ শরিফ, শিফা মামুন, মারিহা কিউ. চৌধুরী, নাহিয়ান ইবনাত বেগ ও শানিলা আইনাব অংশ নেন। তারা অনুষ্ঠানস্থলের নকশা, সৃজনশীল পরিকল্পনা, আধুনিক থিম এবং একটি আয়োজনকে আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় কারিগরি ও ব্যবস্থাপনার বিষয়গুলো তুলে ধরেন।

আধুনিক বরের ফ্যাশনে পরিবর্তন

পুরুষদের ফ্যাশন ও অ্যাকসেসরিজ বিষয়ক আলোচনায় ছিলেন মেহরুজ মুনির, অভি রায়, নাফিজ ইমতিয়াজ চৌধুরী, সৈয়দ শাহেদুর রহমান ও উমের আয়মান খান। আধুনিক বরদের পোশাক নির্বাচন, প্রচলিত ফ্যাশন ধারণার পরিবর্তন এবং পোশাকের সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ বেছে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে তারা আলোচনা করেন।

অন্যদিকে নারীদের ফ্যাশন ও জুয়েলারি প্যানেলে তাসনিম নাজ, সোনিয়া মুসা, সামারা হায়দার ও সাবাহ খান অংশ নেন। তারা জমকালো ও সাদামাটা ব্রাইডাল লুকের মধ্যে ভারসাম্য, ঐতিহ্যবাহী নকশার সঙ্গে আধুনিক ডিজাইনের সমন্বয় এবং পোশাক ও গয়না নির্বাচনের আগে সামগ্রিক সাজের পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।

প্রতিটি প্যানেলেই বিয়ের মৌসুমে পেশাজীবীদের পাওয়া অপ্রত্যাশিত ও শেষ মুহূর্তের বিভিন্ন অনুরোধের মজার অভিজ্ঞতাও উঠে আসে।

কমিউনিটিভিত্তিক প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য

এমিরার প্রতিষ্ঠাতারা বলেন, ‘দ্য এমিরা স্পটলাইট’ তাদের বৃহত্তর পরিকল্পনার অংশ। এর মাধ্যমে তারা ওয়েডিং ও লাইফস্টাইল শিল্পের জন্য একটি কমিউনিটিভিত্তিক ইকোসিস্টেম গড়ে তুলতে চান।

তাদের ভাষ্য, শুধু কী কেনা হবে, সেই আলোচনায় সীমাবদ্ধ না থেকে কীভাবে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়, সময়ের সঙ্গে বিয়ের ঐতিহ্য কীভাবে পরিবর্তিত হচ্ছে এবং এসব বিশেষ মুহূর্তকে বাস্তবে রূপ দিতে যারা কাজ করেন, তাদের অভিজ্ঞতা তুলে ধরাই ছিল আয়োজনটির মূল লক্ষ্য।

বাংলাদেশের সৃজনশীল প্রতিভার জন্য আরও বেশি প্ল্যাটফর্ম, সুযোগ ও আন্তর্জাতিক পরিচিতি প্রয়োজন—এই বিশ্বাস থেকেই এমিরা কাজ করছে। ‘দ্য এমিরা স্পটলাইট’ সেই লক্ষ্যকে সামনে রেখে বিয়ের সঙ্গে যুক্ত দম্পতি, সৃজনশীল পেশাজীবী ও লাইফস্টাইলপ্রেমীদের এক জায়গায় এনেছে। এর মধ্য দিয়ে অক্টোবরের মূল এমিরা প্রদর্শনীর জন্যও তৈরি হয়েছে নতুন আগ্রহ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিয়ের আয়োজনে বদল, গুরুত্ব পাচ্ছে ব্যক্তিত্ব ও নিজস্ব গল্প

আপডেট সময় : ০১:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬