তিতাসে ছেলের হাতে বাবা খুন
কুমিল্লা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
-
কুমিল্লার তিতাসে পারিবারিক কলহের জেরে ছেলের এলোপাতাড়ি কিলঘুসিতে নুরুল হক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে মমিতুল ইসলাম রাজনকে (২৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মায়ের সম্পত্তি বিক্রির টাকা নিয়ে মামাদের সঙ্গে বিরোধের জেরে রাজন বাড়িতে ফিরে বাবার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি বাবার মাথায় এলোপাতাড়ি কিলঘুসি মারলে নুরুল হক মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা রাজনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিতাস থানার ওসি মমিরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন ঘটনার কথা স্বীকার করেছেন।






















