বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতাল পালিত
- আপডেট সময় : ০১:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৭২২ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের অধাবেলা হরতাল বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছে। হরতালকে কেন্দ্র করে বাম রাজনৈতিক দলের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে জোটর সমন্বয়ক। সকাল থেকে পল্টন মোড়ে অবস্থান নেন জোট নেতারা। শান্তিপূরর্ণভাবে হারতাল চললেও শেষ মূহুর্তে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই হরতালে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নৈতিক সমর্থন দিয়েছে।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা হরতাল সফলে সোমবার সকাল থেকে পল্টন এলাকায় অবস্থান নেয় জোটের নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মধ্য দিয়েই রাজপথে বাম জোট।
বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ইউনিয়নের একটি মিছিল পল্টনে এলে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরুতে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হলেও পরে তা সংঘর্ষে পরিণত হয়। পুলিশ জল কামান আর টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় গণসংহতির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়াসহ বেশ কয়েকজন আহত হন। বিনা উস্কানিতে পুলিশ বাম জোটের নেতাকর্মীদের উপর হমলা চালিয়েছে বলে অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জোট সমন্বয়ক সাইফুল হক।
দ্রুত নিত্যপণ্যের দাম কমানোসহ বাম জোটের দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচির ও হুঁশিয়ারি দেন জোট নেতারা।
























