বর্তমান সরকারও পাকিস্তানীদের মতো গণতন্ত্রের বিরুদ্ধে : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
একাত্তরে পাকিস্তানীদের মতো বর্তমান সরকারও গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্বার আন্দোলনের মাধ্যমে দানবীয় শক্তিকে নির্মূল করতে হবে।
দুপুরে গাজীপুরের চান্দনায় জেলা বিএনপির সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বর্তমান সরকার এখন যা করছে তা ৭১’ সালে পাকিস্তান বাহিনীর কর্মকাণ্ডের চেয়ে কোন অংশে কম নয়। গণতন্ত্র বিরোধী একটা সরকার জনগণের ওপর চেপে বসেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৫ হাজার মামলা হয়েছে। যারা জিয়াউর রহমানকে অস্বীকার করে, তারাই স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

























