ফেনীর ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৮৮৭ বার পড়া হয়েছে
ফেনীর ফুলগাজী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মুন্সীরহাট ইউনিয়নের মধ্যম কামাল্লা গ্রামের একটি খামারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে মধ্যম কামাল্লা গ্রামের চাঁন মিয়া হুজুরের খামারের পাশে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি ফুলগাজী থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।



























