পাহাড়ে যারা সন্ত্রাস, খুন ও চাঁদাবাজী করছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরার আহবান হানিফের
- আপডেট সময় : ০৮:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৮১৬ বার পড়া হয়েছে
পাহাড়ের যারা বিভিন্ন সংগঠনের নামে অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাস, খুন ও চাঁদাবাজী করছে তাদের অস্ত্রের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
দুপুরে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ইনস্টিটিউটে জেলা আওয়ামীলীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় হানিফ আরো বলেন, অস্ত্র পরিহার করা না হলে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে জোড়ালো অভিযান শুরু করে সন্ত্রাসীদের নিশ্চিন্ন করা হবে বলেও হুশিয়ারী দেন তিনি।জেলা আওয়ামীলীগ সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত। তৃণমুল প্রতিনিধি সম্মেলনে জাতীয় সংসদের হুইফ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। সম্মেলনে জেলার ১০ উপজলার ৫০টি ইউনিয়ন তৃণমুল প্রতিনিধিরা অংশ নেয়।


























