০২:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

পাউরুটি দিয়ে তৈরি পোশাকে রেড কার্পেটে তারকা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ১৫৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস’ (এএমভিসিএ)-এর ১২তম আসর বসেছিল নাইজেরিয়ার লাগোসে। আফ্রিকান চলচ্চিত্র ও ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত এই অ্যাওয়ার্ড। তারকাদের জমকালো পোশাক আর শৈল্পিক নকশার ভিড়ে এবার সবার নজর কেড়েছেন এক রিয়েলিটি টিভি তারকা, যার পোশাকটি তৈরি করা হয়েছিল শত শত পাউরুটি দিয়ে।

তিনি এই অনুষ্ঠানে এমন একটি গাউন পরে এসেছিলেন, যা ৫০০টিরও বেশি আসল পাউরুটি দিয়ে তৈরি। পোশাকটি এতই বড় ছিল যে, সেটি বহন করতে তাকে বেশ কয়েকজন সহকারী সাহায্য করতে হয়েছে।

এমনকি তার সঙ্গে আসা পরিচারিকাদের হাতেও ছিল রুটির থালা। সোশ্যাল মিডিয়ায় এই পোশাক নিয়ে যেমন প্রশংসা মিলেছে, তেমনি খাবারের অপচয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে মার্সি আটাং জানান, এটি কেবল চমক সৃষ্টির জন্য নয়, বরং তার নিজস্ব রুটি তৈরির ব্যাবসার প্রচার বা মার্কেটিংয়ের জন্য তিনি এই সাজ বেছে নিয়েছেন। পোশাকটির ডিজাইনার টয়িন লাওয়ান জানান, তিনি মূলত ‘নিজের ব্যাবসা বা ব্যক্তিত্ব পোশাকে তুলে ধরা’র একটি নতুন ট্রেন্ড শুরু করতে চেয়েছেন।

অনলাইনে ভক্তদের কেউ কেউ এই আইডিয়াকে সেরা মার্কেটিং বললেও অনেকে একে খাবারের অপচয় বলে সমালোচনা করেছেন। তবে বিতর্ক যাই হোক না কেন, এএমভিসিএ-র এই রাতটি আবারও প্রমাণ করল যে আফ্রিকার ফ্যাশন জগৎ কতটা সাহসী ও সৃজনশীল।

লাগোসের ইকো হোটেল অ্যান্ড সুইটে অনুষ্ঠিত এই বার্ষিক আসরে আফ্রিকান চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল জগতের সেরাদের সম্মাননা জানানো হয়। তবে পুরস্কারের পাশাপাশি রেড কার্পেটে সেরা পোশাকের প্রতিযোগিতাও ছিল তুঙ্গে।

বিশাল আকৃতির গাউন আর জমকালো কারুকাজে তারকারা যখন একের পর এক আসছিলেন, তখন পুরো অনুষ্ঠানটি যেন এক শৈল্পিক প্রদর্শনীতে রূপ নেয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাউরুটি দিয়ে তৈরি পোশাকে রেড কার্পেটে তারকা

আপডেট সময় : ০১:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬