০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাবিতে পোনা অবমুক্ত

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ০৪:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৩০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের তুঁতবাগান সংলগ্ন গবেষণা পুকুরে পোনা অবমুক্ত করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

এ সময় ফিশারীজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মন্ডল, ফিশারীজ বিভাগের সভাপতি অধ্যাপক মো. ইসতিয়াক হোসেন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পোনা অবমুক্তকরণ শেষে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপ-উপাচার্যদ্বয়, শিক্ষক-শিক্ষার্থী, গবেষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে দুপুরে ফিশারীজ বিভাগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি অধ্যাপক মো. ইসতিয়াক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফিশারীজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মন্ডল। প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মোহা. আখতার হোসেন।

রাবি ফিশারীজ সমিতি ও ফিশারীজ বিভাগের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্যচাষের গুরুত্ব তুলে ধরা হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাবিতে পোনা অবমুক্ত

আপডেট সময় : ০৪:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬