হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের পরিকল্পনা ইরানে অনুমোদন
- আপডেট সময় : ১২:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে বিভিন্ন সেবার বিনিময়ে ফি আদায়ের বিধান রেখে একটি খসড়া আইনের ধারা অনুমোদন করেছে।
রোববার (২৩ আগস্ট) দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, ‘হরমুজ প্রণালীর নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণে কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক খসড়া আইনটি নিয়ে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে কমিটি।
কমিটির মুখপাত্র হাসান কাশকাভি জানান, আগের বৈঠকে স্থগিত থাকা বিলটির তৃতীয় ধারা পর্যালোচনার পর অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত ধারায় বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে নৌ চলাচল, পরিবেশ সুরক্ষা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বিমা, নিরাপত্তাসহ বিভিন্ন সেবার জন্য ফি নেওয়া যাবে।
কাশকাভি বলেন, প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পাওয়া দেশগুলোর জাহাজ থেকেই এসব ফি আদায় করা হবে। এই অর্থ ইরানি রিয়াল অথবা তেহরান নির্ধারিত অন্য কোনো মুদ্রায় পরিশোধ করতে হবে।
তিনি আরও জানান, প্রস্তাবিত আইনটি আন্তর্জাতিক নৌ চলাচলের অধিকারকে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপকূলীয় দেশগুলোর নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অধিকার রক্ষার বিষয়টিও এতে গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির বড় একটি অংশ এই জলপথের ওপর নির্ভরশীল। ফলে ইরানের এমন উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন আলোচনার জন্ম




















