পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১৮২৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে ফয়সাল বাদশা নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার শহরের সবুজবাগ ১০ নম্বর লেনের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ফয়সাল বাদশা ওই এলাকার ‘সফট-বাইট’ প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। সে বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা এবং পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিল। এদিকে, ঘটনার পর থেকে ফয়সাল বাদশার রুমমেট নাইমুল ইসলাম চয়ন পলাতক রয়েছে। চয়নও একই প্রতিষ্ঠানে ফয়সালের সহকারী হিসেবে কর্মরত ছিল।ফয়সালের সহকর্মীরা জানান, বুধবার সকাল থেকে ফয়সালের সাথে যোগাযোগ করে তার কোন খোঁজ না পেয়ে বিকেলে সন্ধানের জন্য বাসায় যায়। সেখানে গিয়ে খাটের পাশে মেঝেতে ফয়সালকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এ সে তার মরদেহ উদ্ধার করে।



























