নিত্যপণ্যের মূল্য বাড়লে প্রধানমন্ত্রীর কিছু যায়-আসে না: রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৬৮০ বার পড়া হয়েছে
নিত্যপণ্যের মূল্য বাড়লে প্রধানমন্ত্রীর কিছু যায়-আসে না। অবৈধভাবে জোরপূর্বক ক্ষমতায় থাকাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ও উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডে কমিটি গঠন উপলক্ষ ‘তথ্য সংগ্রহ ফরম বিতরণী’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে ছাত্রলীগ, যুবলীগ, রেব, পুলিশ আর বিজিবি সরকারের হাতিয়ারে পরিণত হয়েছে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনসহ এসময় উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতাকর্মীরা।





















