নারায়ণগঞ্জের আড়াইহাজার বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির ৯ সদস্য পদত্যাগ করেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
অর্থ বিনিময়ে তৃণমূল নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি করার অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির ৯ সদস্য পদত্যাগ করেছেন। হামলা ও মামলার স্বীকার তৃণমূল নেতাকর্মীদের না রাখায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়।
দুপুরে উপজেলার ইমদী এলাকায় সংবাদ সম্মেলন করেন নেতাকর্মীরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির সাবেক সদস্য আলী আজগর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু। এসময় অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন, আড়াইহাজার পৌরসভার সাবেক সিনিয়র সহ-সভাপতি আলা বক্সসহ স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করে বলেন, জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মামুন মাহমুদ ও কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ টাকার বিনিময়ে নতুন কমিটি গঠন করেছে।






















