নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণ। দগ্ধ ২
- আপডেট সময় : ০২:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণের দুই শ্রমিক দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার সকাল সাড়ে ছয়টায় উপজেলার রূপসী এলাকায় অবস্থিত সিটি ইকোনোমিক জোনের অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হল, উপজেলার তালতলা এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির মিয়া (২৫)ও হামিদ প্রদানের ছেলে মোজাম্মেল হক(৪৫)।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি ইকোনমিক জোনের অটো রাইস মিলে শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ করে অটো রাইস মিলের ব্রয়লার বিস্ফোরণের মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় সাব্বির ও মোজাম্মেল নামে দুইজন দগ্ধ হয়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।
তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করলেও মিল কর্তৃপক্ষ কথা বলতে রাজি হননি।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।





















