নওগাঁর একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেলরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত চারজন স্বামী-স্ত্রী ও দুই সন্তান। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

























