দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাদারীপুরে বিএনপির বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৭০৯ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর চলছে দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করেন।
সকালে শহরের স্বাধীনতা অঙ্গনের মুক্তমঞ্চে সমাবেশ করে জেলা বিএনপি। এতে যোগ দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বক্তারা সমাবেশে বলেন, দ্রুত সময়ের মধ্যে চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্যপণ্যের দাম না কমালে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। দেশের টাকা লুট করে ক্ষমতাসীনরা বিদেশে পাচার করছে বলেও অভিযোগ করেন তারা। দাবি মানা না হলে সরকার পতনের এক দফা আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।



























