দেশের ৫১৭ টি নদী ও খালের খনন আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৭৩০ বার পড়া হয়েছে
দেশের ৫১৭ টি নদী ও খালের খনন আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক।
দুপুরে মেহেরপুর মুজিবনগরের যতারপুরে নদী খনন কাজের উদ্বোধনের সময় একথা বলেন তিনি। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের পানির স্তর প্রতিনিয়তই নিচে নেমে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ডেল্টাপ্লানের মাধ্যমে বিভিন্ন জায়গায় ৫১৭টি নদী ও খাল খনন করা হচ্ছে। এর ফলে পানির স্তর আবারও উপরে উঠে আসছে। এতে আর্সেনিক থেকে শুরু করে নানা সমস্যার সমাধান মিলবে বলেও জানান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























