তদন্ত আবেদনের চিঠি নিয়ে দুদকে বিএনপি’র প্রতিনিধিদল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৭২৮ বার পড়া হয়েছে
দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকে গেছে বিএনপির প্রতিনিধি দল।
দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে দুই সদস্য দুপুর সাড়ে বারোটা নাগাদ দুদক কার্যালয়ে গেছেন। এর আগেই দুদকের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়। সরকারের বিভিন্ন ব্যক্তির দুর্নীতি খতিয়ে দেখতে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে বিএনপি দুর্নীতি দমন কমিশনে গিয়েছে বলে জানানো হয়। সকালে গুলশানে অভিযোগ জমা দেয়ার বিষয়টি সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, বিএনপির অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দুদক।



























