জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় যেতে চায় বিএনপি : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
জ্বালাও-পোড়াও না করে ক্ষমতায় যেতে গরীব মানুষের পাশে দাঁড়াতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। জনগণের সমর্থন না পেলে কোনদিন ক্ষমতায় যেতে পারবে না দলটি, এমন মন্তব্যও করেন তিনি।
সকালে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় অতিদরিদ্র ও অসহায় দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যত্রমের উদ্বোধনীতে এ মন্তব্য করেন তিনি। বলেন, কৃষি উন্নয়ন ও ব্যাপক খাদ্য সহায়তার ফলে মঙ্গা কমে গেছে। মানুষের খাদ্যকষ্ট কমাতে প্রধানমন্ত্রী চাল দিচ্ছেন। দুপুরে কৃষিমন্ত্রী মধুপুর পৌর ভবনে উপজেলায় ভিজিএফ’এর চাল বিতরণ করেন।
















