জিয়া পরিবারকে হেয় করতে পরিবারের সদস্যদের বিরুদ্ধে সরকার মামলা করছে : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৬৮০ বার পড়া হয়েছে
জিয়া পরিবারকে হেয় করতে পরিবারের সদস্যদের বিরুদ্ধে সরকার মামলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সভায় এ মন্তব্য করেন তিনি। এতে রিজভী বলেন, ১/১১ এর জরুরি সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে বানোয়াট, কাল্পনিক ও অসত্য মামলাটি করা হয়েছে। দুদক আওয়ামী লীগের ধারক ও বাহন বলে মন্তব্য করেন রিজভী। তিনি অভিযোগ করেন, সরকারের ষড়যন্ত্রে ডা. জোবাইদার বিরুদ্ধে মামলা চালুর পেছনে লাল টেলিফোনের প্রভাব আছে। সরকার আর আওয়ামী লীগের মধ্যে কোন পার্থক্য নেই বলেই জিয়া পরিবারের পুত্রবধুর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি।
















