জাতির আত্মমর্যাদা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৭০৫ বার পড়া হয়েছে
সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাঙ্গালির আত্মমর্যাদা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। জাতিকে সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল ৭ মার্চের ভাষণ।
তিনি আরো বলেন, এই ভাষণ বাঙ্গালি জাতিকে এখনো অনুপ্রেরণা যোগায়। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি মানুষের অধিকার আদায়ের জন্য দলকে সংগঠিত করতে মন্ত্রিত্ব ছেড়েছিলেন। দেশের মানুষের মঙ্গল কামনাই ছিল বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য। ৭ মার্চের ভাষণ মুছে ফেলতে বার বার চেষ্ঠা করেছিল ষড়যন্ত্রকারীরা। কিন্ত সেই ভাষণ আজ বিশ্ব স্বীকৃত। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা আর কেউ নস্যৎ করতে পারবে না। বঙ্গালি জাতি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
























