চট্টগ্রামে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১৮৯১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আনোয়ারায় এক বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার রাতে পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কন্যারা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহতরা হলেন এ্যানি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া।
পুলিশ জানায়, রাতে ঘরে ঢুকে মা-মেয়েক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ গিয়ে রক্তাক্ত মরদেহ দুটি উদ্ধার করে। হামলায় এ্যানি বড়ুয়ার পাঁচ বছরের ছেলে জখম হলেও তার অবস্থা গুরুতর নয়। ঘটনার সময় এ্যানির স্বামী সুজন বড়ুয়া কর্মস্থল চট্টগ্রাম শহরে ছিলেন।
স্বজনদের অভিযোগ, এক নিকটাত্মীয়র সঙ্গে দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

























