ক্ষমতাসীন দলের কারণে দেশের জনগণ বৈষম্যের শিকার হচ্ছে : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৭১৫ বার পড়া হয়েছে
ক্ষমতাসীন দলের কারণে দেশের জনগণ বৈষম্যের শিকার হচ্ছে। ৫১ বছরেও স্বাধীনতার চেতনা বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।
বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। স্বাধীনতার চেতনা থেকে জাতি এখনও বঞ্চিত দাবি করে জিএম কাদের বলেন, ৯১ পরবর্তী সরকারগুলো দেশের মানুষের উপর অবিচার চাপিয়ে দিয়েছে।বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্র পরিচালনায় সরকারের ভূমিকাকে অত্যন্ত হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি।


























