কাফরুলে চাঁদা দাবি করে গুলিবর্ষণের ঘটনায় ৪ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ঢাকার কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি করে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে রেব। মিরপুরে রেব-ফোরের ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কোম্পানি কমান্ডার কে. এন. রায় নিয়তি।
এসময়ে তিনি জানান, ১৮ এপ্রিল একেএম অ্যাপারেলস কারখানার মালিকের অফিস রুমে ঢুকে অজ্ঞাতনামা ১২-১৩ জন সন্ত্রাসী ১ কোটি টাকা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তিনদিন সময় দিয়ে, পায়ে ও কানের নিচে গুলী করে, পরবর্তীতে বুকে গুলি করার হুমকি দিয়ে চলে যায় সন্ত্রাসীরা। এ বিষয়ে কাফরুল থানায় মামলা হলে ছায়া তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় রানা, সাগর শেখ, কালু এবং শশী নামে ৪ জনকে গ্রেফতার করা হয়। রেব আরও জানায়, এরা সবাই চাঁদাবাজি এবং ছিনতাইর সাথে জড়িত এবং তাদের নামে কয়েকটি মামলা রয়েছে বিভিন্ন থানায়।
























