ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশীদের দু’দিন থাকার ব্যবস্থা করতে রাজি রোমানিয়া সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭০৬ বার পড়া হয়েছে
ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশীদের রোমানিয়া সরকার দু’দিন থাকার ব্যবস্থা করতে রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইউক্রেনের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যারা আছেন তারা রোমানিয়ায় যেতে পারবেন। রোমানিয়া সরকার তাদের দু’দিনের জন্য থাকার ব্যবস্থা করবে। তারপর বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রেখে তাদের বাংলাদেশে ফেরার ব্যবস্থা করা হবে। রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে আরও বিস্তারিত নোটিশ আকারে প্রকাশ করবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।






















