আট জ্যেষ্ঠ সাংবাদিকের সাথে আজ বৈঠকে বসবে সার্চ কমিটি
- আপডেট সময় : ০২:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে আলোচনার জন্য দেশের আট জ্যেষ্ঠ সাংবাদিকের সাথে আজ বৈঠকে বসবে সার্চ কমিটি। বিকেল ৪টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে যোগ দিতে এরইমধ্যে জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, মঙ্গলবারের সভায় উপস্থিত থাকবেন দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীর, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। ইসি গঠনের জন্য গত ৫ ফেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর ধারা ৩ মোতাবেক আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করা হয়।

























