আইপিএলে জয়ের ধারায় ফিরেছে কোলকাতা নাইট রাইডার্স
- আপডেট সময় : ০৮:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
আইপিএলে জয়ের ধারায় ফিরেছে কোলকাতা নাইট রাইডার্স। দিনের প্রথম ম্যাচে দিল্লী ক্যাপিটালসকে ৫৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে মরগানের দল। আবুধাবীতে আগে ব্যাট করে ১৯৪ রান তোলে কোলকাতা। জবাবে ৯ উইকেটে ১৩৫ রানে থামে দিল্লী।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কোলকাতার। দলীয় ৪২ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে মরগান বাহিনী। তবে, চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ায় কোলকাতা। সুনিল নারিন ও নিতিশ রানার ১১৫ রানের জুটিতে বড় সংগ্রহ পায় দলটি। দু’জনই তুলে নেন অর্ধশতক। রানা ৮১ ও নারিন করেন ৬৪ রান। এছাড়া ১৭ রান আসে মরগানের ব্যাট থেকে। তাতে ৬ উইকেটে ১৯৪ রানের পূঁজি পায় কোলকাতা। জবাব দিতে নেমে ভরুন চক্রবর্তীর বোলিং তোপে সুবিধা করতে পারেননি দিল্লী’র ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৪৭ রান করেন শ্রেয়াশ আইয়ার। পাঁচ উইকেট নেন চক্রবর্তী। এছাড়া পেট কামিন্সের শিকার ৩ উইকেট। এ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থান আরো মজবুত করলো কোলকাতা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে দিল্লী।



























