অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের নামে সরকার জনগণের সাথে প্রহসন করছে : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৫০ বার পড়া হয়েছে
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের নামে সরকার জনগণের সাথে প্রহসন করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে পার্টির বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানা কমিটির সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
জি এম কাদের আরো বলেন, প্রতিটি দলেরই জনগণের কল্যাণে রাজনীতি করা উচিত। কর্মসংস্থান সৃষ্টি ও লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নজরদারি আরো বাড়াতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনের সবাইকে কাজ করতে হবে নিরপেক্ষ ভাবে। জনগণের সার্বিক উন্নয়নেও সরকারকে আরো বেশি নজর দিতে হবে বলে জানান জিএম কাদের।


























