৩২২ জনের নামের দীর্ঘ তালিকা ছোট করতে সার্চ কমিটি আজ থেকে ফরমাল মিটিং করবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭০৯ বার পড়া হয়েছে
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ৩২২ জনের নামের দীর্ঘ তালিকা ছোট করতে সার্চ কমিটি আজ থেকে ফরমাল মিটিং করবে।
কীভাবে তালিকা ছোট করা যায় সে বিষয়ে কাজ করবেন তারা। গতকাল সুপ্রিম কোর্টের জাজেস মিলনায়তনে সিনিয়র চার সাংবাদিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে সচিব এসব কথা বলেন। প্রকাশিত নামগুলো কাদের সম্মতিতে প্রকাশ করা হয়েছে জানতে চাইলে সচিব বলেন, এটা যারা সাবমিট করেছে তারা বলতে পারবেন। ১০ জনের নাম কবে নাগাদ চূড়ান্ত করা হবে জানতে চাইলে তিনি বলেন, কমিটি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলবে।



























