সার্চ কমিটির কাছে ১০ জনের নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
নতুন ইসি গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশে সার্চ কমিটির কাছে ১০ জনের নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ। তবে তালিকায় কারা আছেন তা প্রকাশ করা হয়নি।
দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগের দুই সদস্যের প্রতিনিধি দল ১০ জনের নামের তালিকা জমা দেন। এ সময় সার্চ কমিটির কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবার সুযোগ নেই বলে জানান আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ। সেই সাথে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার করে বিএনপিকেও এ প্রক্রিয়ায় অংশ নেয়ার আহ্বান জানান তিনি। তালিকায় কারা রয়েছেন তা এখনই প্রকাশ না করে পরে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। বলেন, যারা সকলের কাছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবেন, এমন ব্যক্তিদের নামই তালিকায় রাখা হয়েছে।



























