সরকার পদত্যাগ না করলে পরিস্থিতি জটিল হবে : রিজভী
- আপডেট সময় : ০৭:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৯১ বার পড়া হয়েছে
র্যাব পুলিশের পর এখন সিআইডিকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের গুম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার পদত্যাগ না করলে, পরিস্থিতি জটিল হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আওয়ামী দুঃশাসনের ভয়ংকর শৃঙ্খল থেকে মুক্তি পেতে দেশবাসীর আসন্ন আন্দোলনের আশঙ্কায় সরকার এখন ভীত-সন্ত্রস্ত। গুম,খুন, অপহরণকে ক্ষমতা টিকিয়ে রাখার রক্ষাকবজ হিসাবে বেছে নিয়েছে সরকার। তিনি অভিযোগ করেন, কয়েকদিন বন্ধ থাকলেও, আবার নতুন করে বিএনপি নেতাকর্মীদের গুম করা হচ্ছে। রেব-পুলিশের পর এখন সিআইডিকে এই কাজে ব্যবহার করছে সরকার। তিনি আরো বলেন, সরকার পদত্যাগ না করলে, পরিস্থিতি জটিল হবে। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে দলের পক্ষ থেকে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেন রিজভী।

























