সরকারের নিজেদের পোষ্য লোক দিয়ে ব্যবসা করছে : জোনায়েদ সাকি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭২৯ বার পড়া হয়েছে
১০ দিনের মধ্যে গ্যাস, পানিসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। দাবি না মানলে হরতালসহ আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলের আহ্বায়ক জোনায়েদ সাকি।
বিকেলে রাজধানীর শাহবাগে তেল-গ্যাস-বিদ্যুৎ-পানি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন গণসংহতি আন্দোলনের নেতারা। এসময় জোনায়েদ সাকি বলেন, সরকারের নিজেদের পোষ্য লোক দিয়ে ব্যবসা করছে। ফলে লাগামহীনভাবে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। তিনি অভিযোগ করেন, সরকারদলীয় নেতা ও পুলিশের চাঁদাবাজির কারণে কৃষকও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।



























