সব ঠিক থাকলে আগামী মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৮৩৫ বার পড়া হয়েছে
সব ঠিক থাকলে আগামী মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাশফি বিনতে শামস বলেন, আবুধাবি সফরের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, বাণিজ্য-বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে দুদেশের মধ্যে গভীর সুসম্পর্ক রয়েছে। এর আগে ১০ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। এসময় আবুধাবির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার।

























