সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করবেন বর্তমান নির্বাচন কমিশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৯১ বার পড়া হয়েছে
কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে কাল। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে তাদের সৌজন্য সাক্ষাতের নির্ধারিত সময়সূচি রয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট এনআইডি বিতরণ কর্মসূচি উদ্বোধন করবে বিদায়ী ইসি। এটিই হবে বর্তমান ইসির শেষ কর্মসূচি। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করে। কাল তাদের ৫ বছরের মেয়াদ শেষ হচ্ছে।

























