সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১৯০৬ বার পড়া হয়েছে
অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে ডিএমপির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়ে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশ বাহিনী সংগঠিত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে চেইন অফ কমান্ড মেনে চলার পরামর্শ দেন।
বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হওয়ার পর প্রথমবারের মতো বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি হেডকোয়ার্টার পরিদর্শনে যান সালাহউদ্দিন আহমেদ। এসময় দেয়া হয় গার্ড অব অনার।
পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অংশ নেন এক মতবিনিময় সভায়। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আর কেউ পুলিশ বাহিনীকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না।
সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে পুলিশ বাহিনীকে কঠোর নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজধানীর যানজট নিরসনে সরকার কাজ শুরু করেছে। মূল সড়ক থেকে ধাপে ধাপে অটোরিকশা সরিয়ে দেয়া হবে বলেও জানান মন্ত্রী।



























