০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সংকট কাটছেই না পঞ্চগড়ের চা শিল্পে

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১৫৪৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে চা শিল্পে উৎপাদন বাড়লেও সংকট যেন কাটছেই না চাষিদের। চায়ের ভরা মৌসুমে প্রয়োজনীয় সার ও কীটনাশকের অভাবে বাগান গুলোতে দেখা দিয়েছে লোকার ও লাল মাকড়ের আক্রমণ। এতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চা চাষিরা।

দেশের উত্তরাঞ্চলের হাজারো ক্ষুদ্র ও বড় চা বাগানে চলছে চা সংগ্রহের ভরা মৌসুম। বিরুপ আবহাওয়া ও সার সংকটে চা চাষীরা যখন দিশেহারা, তখন চা বাগান গুলোতে আক্রমণ বেড়েছে লোকার আর লাল মাকড়। স্থানীয় চাষীরা বলছেন, প্রয়োজনীয় সার ও কীটনাশক সময়মতো না পাওয়ায় এ সমস্যার সম্মুখীন হচ্ছেন।

মৌসুমে চাষের জন্য গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় উপকরণ না পেয়ে রোগবালাই নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে চাষিরা।

স্থানীয় চা প্রক্রিয়াকরণ কারখানা কর্তৃপক্ষ বলছেন, তারা চাষীদের মানসম্মত কাঁচা চা পাতা উৎপাদনের জন্য সংশ্লিষ্ট দফতরে সার ও প্রয়োজনীয় কীটনাশক সরবরাহের দাবি জানিয়েছে।

বাংলাদেশ চা বোর্ড ও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে আনা হয়েছে। চা শিল্পের জন্য প্রয়োজনীয় সার বরাদ্দ ও সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা।

দেশের চা শিল্পে পঞ্চগড়ের অবদান বেড়েছে। কিন্তু, সার ও কীটনাশক সংকট দূর না হলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা চাষিদের।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সংকট কাটছেই না পঞ্চগড়ের চা শিল্পে

আপডেট সময় : ০১:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬