০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সারের ডিলার কমিশন বাড়ল, কৃষকদের জন্য দাম অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫২৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সার বিতরণ ব্যবস্থায় ডিলারদের কমিশন বাড়িয়েছে সরকার। এখন থেকে ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের ডিলার পর্যায়ে কমিশন হবে কেজিপ্রতি ৩ টাকা। তবে কৃষক পর্যায়ে এসব সারের বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকবে।

নতুন কমিশন ও মূল্য কাঠামো আগামী ১ জুলাই ২০২৭ থেকে কার্যকর হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

ডিলার পর্যায়ে কমেছে দাম

প্রজ্ঞাপন অনুযায়ী, ইউরিয়া সারের ডিলার পর্যায়ের দাম প্রতি কেজি ২৫ টাকা থেকে কমিয়ে ২৪ টাকা করা হয়েছে। তবে কৃষক পর্যায়ে এর বিক্রয়মূল্য আগের মতোই ২৭ টাকা থাকবে।

ডিএপি সারের ডিলার পর্যায়ের দাম ১৯ টাকা থেকে কমিয়ে ১৮ টাকা করা হয়েছে। কৃষক পর্যায়ে এ সারের দাম ২১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

এ ছাড়া টিএসপি সারের ডিলার পর্যায়ের দাম ২৫ টাকা থেকে কমিয়ে ২৪ টাকা করা হয়েছে। কৃষক পর্যায়ে এর বিক্রয়মূল্য থাকবে ২৭ টাকা।

অন্যদিকে, এমওপি সারের ডিলার পর্যায়ের দাম ১৮ টাকা থেকে কমিয়ে ১৭ টাকা করা হয়েছে। তবে কৃষক পর্যায়ে এর দাম আগের মতো ২০ টাকা রাখা হয়েছে।

কেজিপ্রতি কমিশন ৩ টাকা

সরকারের নতুন সিদ্ধান্তে চার ধরনের সারের ডিলার পর্যায়ের নির্ধারিত দাম কেজিপ্রতি ১ টাকা করে কমেছে। একই সময়ে কৃষক পর্যায়ের বিক্রয়মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

ফলে ডিলার পর্যায়ে প্রতি কেজি সারে কমিশন দাঁড়াবে ৩ টাকা। এর মাধ্যমে সার বিতরণে ডিলারদের উৎসাহ বাড়ানো এবং বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্য নিয়েছে সরকার।

কৃষকদের বাড়তি খরচ নেই

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি উৎপাদনে সারের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিলার পর্যায়ে বিতরণ কার্যক্রমে উৎসাহ বাড়াতেও কমিশন পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্তের ফলে কৃষকদের সারের জন্য অতিরিক্ত অর্থ গুনতে হবে না। আগের নির্ধারিত দামেই ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সার কিনতে পারবেন তারা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সারের ডিলার কমিশন বাড়ল, কৃষকদের জন্য দাম অপরিবর্তিত

আপডেট সময় : ০৪:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬