শাহজাদপুরের রবীন্দ্র কাচারী বাড়ীতে সাজ সাজ রব
- আপডেট সময় : ১২:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারী বাড়ীতে এখন বিরাজ করছে সাজ সাজ রব। ১৬৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে এবার তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির জন্মবার্ষকী পালন করবে রবীন্দ্র অনুরাগিরা।
ইতিমধ্যেই শেষ করে আনা হয়েছে বিশ্বকবির স্মৃতি বিজরিত কাচারি বাড়ি ও অডিটোরিয়াম সংস্কার। পাশাপাশি করা হচ্ছে আলোক-সাজসজ্জা, চলছে নজড়কাড়া সাংস্কৃতিক পরিবেশনার মহড়া। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এবারে থাকবে তিন দিনের আনুষ্ঠানিকতা, আয়োজন করা হচ্ছে রবীন্দ্র মেলারও। উপজেলা প্রশাসনের প্রত্যাশা উৎসবের এই সময়গুলোতে দেশ-বিদেশ ও স্থানীয় রবীন্দ্র অনুরাগিদের ঢল নামবে কাচারি বাড়িতে। সেটি বিবেচনায় রেখেই নেওয়া হচ্ছে সকল প্রস্তুতি। এদিকে ৮ই মে ২৫শে বৈশাখ শাহজাদপুর কাচারি বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উৎসবের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।



























