রাজশাহীতে নামাজে যাওয়ার পথে এক ব্যক্তিকে গুলি করে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১৫৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গেলরাতে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী। তার রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। রাতে তিনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে।কারা কেন এই ঘটনাটি ঘটিয়েছে তা এখনও জানাযায়নি।



























